জীবনের গল্প /সুখে-দুঃখে মানুষ

 


কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু ভালো লাগার। কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবন যাত্রা। শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খন্ড খন্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প হতে পারে ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয়না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ংকর কিছু কষ্টের আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষের এই সবকিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয়।



পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় একই রকম ভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবে চলছে এবং চলবে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার ওপর দিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের। যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটা থেকে কম কিছু নয়। একটা আরেকটার উপর সম্পূর্ণ ভাবে নির্ভরশীল। সুখের সময় গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু হুমুর্ত কাটাই ঠিক তেমনি খারাপ দিন গুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে আর সেটা হলো যা হয় সবকিছু ভালো জন্য হয়।🙂🙂


আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না। কারণ এটা সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন না। তাই আমি আমার ব্যক্তিগত ভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও মনে করবেন না কারণ সুখ আর দুঃখ, ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট জীবন। এটাকে মেনে নেয়াটাই আমারদের জন্য বুদ্ধিমানের কাজ। 

     প্রিয় বন্ধুরা আপনাদের সবার মতামত আশা করছি 😍  🥰   আরও পড়তে ক্লিক করুন  আরও পড়তে ক্লিক করুন

Comments

Popular posts from this blog